আন্তর্জাতিক

যুদ্ধবিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তাবরিজ এলাকায় সেনাবাহিনীর একটি এফ-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পাইলট ও একজন বেসামরিক নাগরিক ছিলেন। এতে বিমানটিতে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। তারা হলেন সাদেক ফালাহি ও আলী রেজা হানিফেহজাদ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, দুর্ঘটনার শিকার ওই যুদ্ধবিমান হচ্ছে এফ-৫ মডেলের। যা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় এবং যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি করোনার বিধিনিষেধের কারণে বন্ধ থাকা একটি স্কুলের ওপর আছড়ে পড়ে। এতে পাশে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেসামরিক ওই ব্যক্তি গাড়িতে ছিলেন।

ইরানের বিমানবাহিনী এসব যুদ্ধবিমান এখন পর্যন্ত ব্যবহার করছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করেছিল দেশটি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা