আন্তর্জাতিক

ইউক্রেনে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে বাজছে যুদ্ধের দামামা। পশ্চিমা বিশ্ব দাবি করছে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর জন্য একদম প্রস্তুত। যেকোনো মুহূর্তে ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে বলেও জানিয়েছে তারা। যুদ্ধের শঙ্কায় সীমান্তবর্তী শহর দোনেস্কের বাসিন্দারা বেশি করে নগদ অর্থ তুলে রাখছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই পরিস্থিতিতে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত স্বঘোষিত দোনেস্ক রিপাবলিকের কেন্দ্রীয় ব্যাংক এটিএম বুথ থেকে অর্থ তোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। এটিএম থেকে সর্বোচ্চ ১০ হাজার রুবল তোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের সাংবাদিকরা শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এটিএম বুথের সামনে উপড়ে পড়া ভিড় দেখেছেন।

এদিকে, যুদ্ধের শঙ্কায় দোনেস্কের স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাশিয়ার রোস্তভের দিকে সরে যেতে শুরু করেছেন বলে রয়টার্স জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে ২ সেনা নিহত

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সৈন্য সমাবেশ বলেও তাদের অভিযোগ।

মস্কো অবশ্য বারবার বলছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই; ন্যাটোর তৎপরতা থেকে নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে তাদের এই প্রয়াস।

এদিকে, রাশিয়া এরই মধ্যে যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) ইউক্রেন ও বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার মধ্যে চরম উত্তেজনার মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই ইউক্রেন সেনা নিহত হয়েছেন। ওই হামলায় আরও চারজন আহত হয়েছেন।

আরও পড়ুন: রানি এলিজাবেথ করোনায় আক্রান্ত

এ সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েকবার সংঘর্ষ হয়। এতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

তবে ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তারা বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী গোলা ছুড়লে তারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা