আন্তর্জাতিক

গণধর্ষণের পর ছাদ থেকে নিক্ষেপ

সান নিউজ ডেস্ক: গণধর্ষণের পর হোটেলের ছাদ থেকে থেকে ছুড়ে ফেলা দেওয়া হয় এক তরুণীকে। এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চাকরির প্রলোভনে দিল্লি থেকে নেওয়া হয় রাজস্থানে। সেখানে একটি হোটেলে নিয়ে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয় ২৫ বছর বয়সী ওই তরুণীকে তার হাত-পা বেঁধে হোটেল থেকে ছুড়েও ফেলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই তরুণীকে রাজস্থানের চুরু শহরে ভালো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই প্রলোভনে তিনি ফাঁদে পা দেন। কিন্তু রাজস্থানে নেওয়ার পর তাকে চারজন পর্যায়ক্রমে ধর্ষণ করেন।

আরও পড়ুন: মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি

পুলিশ কর্মকর্তা মমতা সরস্বতী বলেছেন, হোটেলে নিয়ে ওই তরুণীকে ধর্ষণের পর চারজন তার হাত-পা বেঁধে ফেলেন। তারপর তাকে হোটেলের ছাদ থেকে ফেলে দেন মদ্যপ যুবকরা। কিন্তু ওই তরুণীকে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, তা একটি খুঁটির সঙ্গে আটকে যায়। ফলে প্রাণে বেঁচে যান তিনি।

এ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং তরুণী প্রাণ রক্ষা করে। পুলিশ কর্মকর্তা আরও বলেন, সরকারি একটি হাসপাতালে তরুণীর মেডিকেল চেকআপ করা হয়েছে। তার বর্ণনার ওপর ভিত্তি করে ওই যুবকদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা