আন্তর্জাতিক

ইউক্রেনে বাজছে যুদ্ধের দামামা

সান নিউজ ডেস্ক: ইউক্রেনে বাজছে যুদ্ধের দামামা। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে উত্তেজনার মধ্যে কিয়েভ থেকে জরুরি নয় এমন কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স শনিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে শনিবারই কিয়েভ থেকে কয়েকজন কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়া জানায়, কিয়েভ কিংবা তার মিত্রদের ‘উসকানি’র ভয়ে ইউক্রেন থেকে তারা কয়েকজন কূটনৈতিক কর্মীকে সরিয়ে নিচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ব্যাপারে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, কিয়েভ বা অন্য দেশের সম্ভাব্য উসকানির ভয়ে আমরা ইউক্রেনে অবস্থিত রাশিয়ান দূতাবাসে কর্মী কমিয়ে আনছি।

আরও পড়ুন: জো বাইডেনের রেকর্ড

এদিকে ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার ফোনে কথা বলতে চেয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে শনিবারই এই ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

এ সময় তিনি বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ওয়াশিংটন এবং তার মিত্ররা দ্রুত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে শুক্রবার শীতকালীন অলিম্পিক চলাকালীন সময়েই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ব্লিংকেন।

আরও পড়ুন: আসছে দোতলা ট্রেন

এর আগে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে ৫০ হাজার বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলা হলে কয়েক দিনেই রাজধানী কিয়েভের পতন ঘটবে। এবং লাখ লাখ লোক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে গোটা অঞ্চলজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এতে ইউরোপে নতুন করে শরণার্থী সংকট তৈরি হবে। ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে ১ লাখের মতো রুশ সেনা অবস্থান করছেন বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা