ইউক্রেনে অবস্থানরত কানাডার সব নাগরিককে দ্রুত নিজ দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

কানাডার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নিদের্শ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জয় শুক্রবার রাতে এ নির্দেশনা প্রদান করেন।

মেলানি জয় বলেন, যে কোনো সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। যে কারণে ইউক্রেনে অবস্থানরত কানাডার সব নাগরিককে দ্রুত নিজ দেশে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি।

বিবৃতিতে মেলানি জয় বলেন, আমরা খুব নিবিড়ভাবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আমাদের কূটনীতিকরা সাধারণ নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণে ইউক্রেনে অপেক্ষা করছেন।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং ইসরাইল তাদের নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে নিয়ে গেছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ১০৮৬২ মৃত্যু

প্রসঙ্গত, ২০১৪ সালে ইউক্রেনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে যায় রাশিয়া। সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করার পরও ইউক্রেনে কোনো আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা বারবার অস্বীকার করছে রাশিয়া। তবে প্রতিবেশী বেলারুশের সঙ্গে বড় আকারের সামরিক মহড়া শুরু করে দিয়েছে মস্কো। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সঙ্গে ইউক্রেনের দীর্ঘ সীমান্ত রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা