আন্তর্জাতিক

মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন কারাগার থেকে ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের ইউনিয়ন ডে উপলক্ষ্যে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় তাদের মুক্তি দেওয়া হবে। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এক বিবৃতিতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এ তথ্য জানিয়েছেন। ১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। শনিবার এর ৭৫ বছর পূর্তি হচ্ছে।

আরও পড়ুন: চলতি বছরেই কমবে করোনার তীব্রতা

মিন অং হ্লাইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি দেশের ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় এ ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়া হবে। এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারে বন্দিদের বেশি মুক্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, মিয়ানমার বা মায়ানমার প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা বা বার্মা, হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হলো প্রজাতান্ত্রিক ঐক্যতন্ত্রী মিয়ানমার। মিয়ানমারের রাজধানী নেপিডো[ছ]। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মিয়ানমার এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় ইয়াঙ্গুন। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা