ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শি-পুতিন বৈঠকে তাইওয়ানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের এই উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে উত্তেজনার কারণে চীন ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে ধারণা করা হচেছ। এবার দুই শীর্ষ নেতার এই বৈঠকের নিন্দা জানালো তাইওয়ান।

স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) তাইওয়ানের তরফে জানানো হয়, শীতকালীন অলিম্পিকের আয়োজনের সময় চীন রাশিয়া যে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সেটি নিন্দনীয়। একই সঙ্গে চীন সরকার খেলার চেতনাকেও লজ্জা দিচ্ছে।

অলিম্পিক আয়োজনের উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগে বৈঠকে বসেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন। দ্বীপটির জন্য যেকোনো ধরনের স্বাধীনতার বিরোধিতাও করে চীন। বৈঠকে রাশিয়া চীনের এই অবস্থানের প্রতি সমর্থন জানায়।

যুক্তরাষ্ট্রও এই বৈঠকের কড়া সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচিত ছিল বৈঠকে ইউক্রেনে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেওয়া। তথ্যসূত্র: রয়টার্স

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা