বিমানের সবাই মারা গেছেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পেরুতে বিমান বিধ্বস্তে সাত জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন । এই ঘটনায় বিমানের সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার দেশটির স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পেরু সরকার।

এএফপির বরাত দিয়ে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয়েছে ‘সেনসা টু জিরো সেভেন’ নামের এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি অবতরণ করার চেষ্টা করেন পাইলট। তবে মাটিতে নামার পর বিমানটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ

মন্ত্রণালয় আরও জানায়, নিহতদের মধ্যে দুই ক্রু ও পাঁচ জন পর্যটক ছিলেন। তাদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা