ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

শি জিনপিংয়ের সঙ্গে যে কথা হলো পুতিনের 

আন্তর্জাতিক ডেস্ক: বেইজিংয়ে অলিম্পিক গেমসের উদ্বোধন সামনে রেখে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে চীনের সঙ্গে নিজেদের সুগভীর সম্পর্কের প্রসঙ্গ তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমাদের সম্পর্কটা আদি ও অকৃত্রিম। খবর-এনডিটিভির।

পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে দুই নেতা মিলিত হন। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

পুতিন বলেন, আমাদের মধ্যে সম্পর্কটা মর্যাদার। একেবারেই প্রাকৃতিক। রুশ প্রেসিডেন্টের এ সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা ইস্যুসহ অন্যান্য বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ভ্লাদিমির পুতিন বেইজিং সফরে গেছেন। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ দুই জুটি আরও কাছাকাছি আসছেন।

প্রসঙ্গত, বেইজিংয়ে আজ শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে। এ আয়োজন উদ্বোধনের সঙ্গে সঙ্গে শি জিনপিং এখন ২০টির বেশি দেশের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা