ছবি- মার্ক জুকারবার্গ
আন্তর্জাতিক

একদিনে ২৯০০ কোটি ডলার হারালেন মার্ক জুকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মসের শেয়ারে রেকর্ড দরপতনে একদিনেই ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদ হারিয়েছেন মার্ক জুকারবার্গ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মার্কিন প্রতিষ্ঠানের একদিনে সবচেয়ে বেশি সম্পদ হারানোর ঘটনা এটি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মেটার শেয়ারের দর কমেছে একলাফে ২৬ শতাংশ। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে ২০ হাজার কোটি ডলারেরও বেশি।

মেটার শেয়ারের দর কমে যাওয়ায় ধস নেমেছে এর প্রধান নির্বাহী জুকারবার্গের সম্পদেও। একদিনে ২ হাজার ৯০০ কোটি ডলার কমে তার বর্তমান সম্পদের পরিমাণ এখন ৮ হাজার ৫০০ কোটি ডলার। ফেসবুকের মূল কোম্পানির ১২.৮ শতাংশ শেয়ারের মালিক জুকারবার্গ।

সম্পদ কমে যাওয়ায় ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্সে ১২তম অবস্থানে নেমে গেছেন মেটা সিইও। জুকারবার্গের একদিনে ২ হাজার ৯০০ কোটি ডলার হারানোর ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এক্ষেত্রে তার আগে রয়েছেন কেবল টেসলা সিইও ইলন মাস্ক। গত নভেম্বরে একদিনে ৩ হাজার ৫০০ কোটি ডলার সম্পদ হারিয়েছিলেন বর্তমান বিশ্বের শীর্ষধনী।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতা বাড়ায় বছরের শেষ প্রান্তিকে ধাক্কা খেয়েছে তারা। তাছাড়া, অ্যাপলের প্রাইভেসি নীতির পরিবর্তন ও নতুন বিনিয়োগ ব্যয়কেও দায়ী করেছে প্রতিষ্ঠানটি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা