আন্তর্জাতিক

ভারতে কমলো গ্যাস সিলিন্ডারের দাম

২০২২-২৩ অর্থবছরে ভারতের কেন্দ্রীয় বাজেট ঘোষণার ঠিক পূর্বেই সাধারণ জনগণের জন্য স্বস্তির খবর মিলেছে। অপরদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উত্পাদনকারী সংস্থাগুলো।

আজ মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ রুপি কমিয়েছে। মূল্য কমার ফলে রাজধানী দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে এখন থেকে ১ হাজার ৯০৭ রুপি।

আরও পড়ুন: মাতৃভাষার মাস শুরু

বিশ্ব বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো। খবর হিন্দুস্তান টাইমসের।

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

আন্তর্জাতিক অঙ্গনে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হলেও গ্যাসের সিলিন্ডারের দাম না বাড়ানোর সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ হিসেবেই দেখছে সবাই।

তবে গ্যাসের দাম বৃদ্ধি না পাওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতেই থাকছে সাধারন মানুষ। ভর্তুকিবিহীন ইন্ডেনের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের রেট অপরিবর্তিত থাকায় ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে তা মিলবে ৮৯৯ রুপির কিছুটা বেশি।

পশ্চিমবঙ্গের কলকাতায় সিলিন্ডার কেনা যাবে ৯২৬ রুপিতে। মুম্বাইতে সিলিন্ডার পাওয়া যাবে দিল্লির মতোই আর চেন্নাইতে সিলিন্ডারের দাম পড়বে ৯১৫ রুপির কিছুটা বেশি।

উল্লেখ্য, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম শেষ বারের মতো বাড়ানো হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবরে। এর আগে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম ছিল ৯১১ রুপি।

২০২১ সালের জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ রুপির কিছুটা বেশি। অর্থাৎ গত এক বছরে লাফিয়ে ২০৬ রুপি বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের মূল্য।

তবে ফেব্রুয়ারিতে আর রান্নার গ্যাসের দাম বাড়ায়নি কেন্দ্রীয় সরকার। ফলে অনেকটাই স্বস্তি মিলেছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা