মিয়ানমারের সামরিক জান্তা সরকার ও সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র-ব্রিটেন ও কানাডার নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক জান্তা সরকারের হাতে ক্ষমতার এক বছরের পূর্তিতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা।

মার্কিন রাজস্ব বিভাগ মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল থিদা ও', সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন ও' এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উ তিন ও'-এর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।

আরও পড়ুন: ভারতে আরও ৯৪০ জনের প্রাণহানি

এদিকে, ব্রিটেন জানিয়েছে, তারা থিদা ও', টিন ও' এবং ইউ থেইন সোয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে ইউ থেইন সোয়ে সাবেক সামরিক কর্মকর্তা যিনি অভ্যুত্থানের পর দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

অন্যদিকে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, বার্মার জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন প্রদর্শন এবং অভ্যুত্থান ও সামরিক শাসকদের দ্বারা সংঘটিত সহিংসতার জবাবদিহিতা নিশ্চিতে ব্রিটেন এবং কানাডার সঙ্গে সমন্বয় করে আমরা এ ধরনের পদক্ষেপ নিয়েছি।

আরও পড়ুন: জাতিসংঘে মার্কিন-রুশ বাকযুদ্ধ

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করে সামরিক বাহিনী। এর এক বছরের মাথায় নতুন নিষেধাজ্ঞা ঘোষণা দিলো মার্কিন রাজস্ব এবং পররাষ্ট্র দফতর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা