আন্তর্জাতিক

মেক্সিকোতে পরিবারের ৬ সদস্যকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০জানুয়ারি) জানিয়েছে, এটি রাজ্যের বড় সহিংসতার ঘটনাগুলোর মধ্যে একটি।

জানা গেছে, নিহতদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। রাজ্যের পাবলিক প্রোসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, একটি ভবনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তাদের। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, গত চার মাসে সিলাওর গ্রামীণ পৌরসভায় এটি পঞ্চম হামলার ঘটনা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে রাজ্য পুলিশ।

গুয়ানাজুয়াতো কেন্দ্রীয় রাজ্য একটি সমৃদ্ধ শিল্প এলাকা যেখানে একটি তেল শোধনাগারও রয়েছে। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

সূত্র: এএফপি

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা