আন্তর্জাতিক

বিশ্বে একদিনে করোনায় ৫৭৮২ জনের মৃত্য

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের প্রকোপে ইতোমধ্যে (সোমবার সকাল ৯টা পর্যন্ত) বিভিন্ন দেশে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৫১২ জন।

সারা বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ হাজার ৭৮২ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৮১ হাজার ৩৮৬ জনে।

এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৯ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ৪৭০ জন।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৯২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৬২ জন।

করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৯৫৪ জন।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২১ হাজার ২২৮ জন।

ব্রাজিলে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২ জন।

ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন ১২৭ জন।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ৮৫ জন।

মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৮২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ২৩৫ জন, আর্জেন্টিনায় ১৫২ জন, কলম্বিয়ায় ২৪৭ জন, পোল্যান্ডে ২৩ জন, জার্মানিতে ৪৫ জন, কানাডায় ৭৫ জন, তুরস্কে ১৮৯ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৭ জন, ইউক্রেনে ৯৪ জন, ভিয়েতনামে ১২১ জন, গ্রিসে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা