আন্তর্জাতিক

বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিক তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে পাঁচ হাজার ফ্লাইট বাতিল

কোছাবামবা ট্রাফিক পুলিশের প্রধান রেনেসো ম্যারকাডো বলেন, বাস দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে বাসটির চালকও রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও রয়েছে। আরও দুই শিশু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: শিনহুয়া

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা