ভয়াবহ তুষারঝড় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে পাঁচ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ভয়াবহ তুষারঝড়ের কারণে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ৪ বছরে এটিই সবচেয়ে ভয়াবহ তুষারঝড়।

রোববার (৩০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তুষারঝড়ের কারণে কিছু কিছু এলাকা রেকর্ড পরিমাণ বরফে ঢাকা পড়তে পারে। উপকূলবর্তী এবং এর আশপাশের এলাকায় বন্যা হতে পারে বলেও সতর্ক করা হয়। এ ছাড়া পাঁচটি মার্কিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতে বলা হয়েছে। খবর- বিবিসি।

নরইস্টার নামে পরিচিত এই তুষারঝড়ের কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনেক এলাকা ইতোমধ্যেই প্রায় ২ ফুট বরফে ঢেকে গেছে। এছাড়া বোস্টন শহরসহ বেশ কিছু অঙ্গরাজ্য গভীর বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: বাইডেনের পিটসবার্গ পরিদর্শনের আগেই ভেঙে পড়ল সেতু

বিশেষজ্ঞরা জানান, এই ঝড়ের তীব্রতা অনেক দ্রুত বৃদ্ধি পাবে, যার কারণে পূর্ব উপকূল জুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়ের ঠাণ্ডা বাতাস যখন সমুদ্রের উষ্ণ বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলের চাপ দ্রুত গতিতে হ্রাস পায় তখন সেই পরিস্থিতিকে বলা হয়ে থাকে বম্বোজেনেসিস।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা