আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় তৃণমূল নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে সন্ত্রাসী হামলায় তৃণমূল নেতা গোপাল মজুমদার (৫৮) নিহত হয়েছেন। ইছাপুর বাবজি কলোনি এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি নোয়াপাড়া শহর তৃণমূলের সাবেক সভাপতি। এ খবর নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গোপাল মজুমদারের ওপর হামলা করে দুষ্কৃতিকারীরা। এতে প্রাণ হারান ইছাপুরের ওই তৃণমূল নেতা। তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারনা, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গোপালকে গুলি করে সন্ত্রাসীরা। মৃত্যু নিশ্চিত করতে শেষে আবারও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।

সন্ত্রাসীদের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তবে এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল নেতারা অভিযোগ করেছে এই খুনের সঙ্গে বিজেপি যুক্ত।

স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, শনিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে খুন করা হয়েছে গোপালকে। তারা জানিয়েছেন, উত্তর ব্যারাকপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদারের স্বামী গোপাল। যদিও বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনায় ব্যারাকপুরের বিজেপির সংসদ সদস্য অর্জুন সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় মুখোপাধ্যায় নামে একজনকে আটক করা হয়েছে।

ইছাপুর এলাকায় জনপ্রিয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন গোপাল। দিন দুয়েক আগেই বিজয়ের সঙ্গে গোপালের বাগবিতণ্ডা হয় বলে অভিযোগ রয়েছে। তার জেরেই এই খুন কি-না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা