ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

মিশরের সামরিক সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: এবার মিশরকে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কয়েকদিন আগে দেশটির কাছে ২৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। সূত্র-আল-জাজিরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যে শর্তে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা ছিল তা পূরণ করেনি মিশর। আর তাই গত বছরের সেপ্টেম্বর থেকে এ সহায়তা স্থগিত ছিল।

গত বুধবার ২২০ কোটি ডলারের বিনিময়ে সরঞ্জামসহ ১২সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান ও ৩৫ কোটি ৫০ লাখ ডলারে সরঞ্জামসহ ৩ টি এসপিএস-৪৮ ভূমিভিত্তিক রাডার মিশরকে দেওয়ার যে অনুমোদন দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন।

ওই অনুমোদনের সময় পররাষ্ট্র দপ্তর জানায়, নন-ন্যাটো মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বাস্তবায়নে আমরা কাজ করবো। মিশরকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা