ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

সিরিয়ার আইএস জঙ্গিদের খুঁজছে কুর্দি যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা শুক্রবার (২৮ জানুয়ারি) একটি কারাগারের পাশে আইএস জঙ্গিদের ধরতে অভিযান চালিয়ে কয়েকজন আইএস জঙ্গিকে আটক করা হয়েছে। খবর আনাদোলুর।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মুখপাত্র সায়মন্ড আলি জানান, উত্তরাঞ্চলীয় গায়রান কারাগারের বেজমেন্টে লুকিয়ে থাকা ৬ আইএস জঙ্গি শুক্রবার সকালে আত্মসমর্পণ করেছে।

আরও পড়ুন: ইউরোপের ঘাটে এলএনজি জাহাজের ভিড়

কারগারটি আল-সিনা জেল নামেও পরিচিত। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, এই কারাগার থেকে এ সময় ১৮ জন এসডিএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে আইএস খেলাফতের পতনের পর সবচেয়ে ভয়াবহ হামলা চালায় এ বছরের ২০ জানুয়ারি। হামলার পর আইসএস জঙ্গিরা শিশুসহ বেশ কয়েকজন সাধারণ মানুষকে অপহরণ করেছে।

আইএসের হামলার পর কুর্দি অধ্যুষীত হাসাকে শহরে কারফিউ জারি করা হয়। এরপর শহর জুড়ে শুরু হয় জঙ্গিবিরোধী অভিযান। কুর্দি যোদ্ধাদের ধারণা, ৬০-৯০ জন আইএস জঙ্গি এখনও কারাগারটিতে লুকিয়ে আছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা