করোনাভাইরাস
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় কমেছে সংক্রমণ-মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমেছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছে ১ লাখ ৬২৬ জন।

গত দুই দিন ধরে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ-মৃত্যুতে নিম্নহার দেখা যাচ্ছে। শনিবারের তুলনায় রোববার বিশ্বে করোনা সংক্রমণ কমেছে ১ লাখ ৬২৬ জন এবং মৃত্যু কমেছে ৯২২ জন।

রোববার (২৭ ডিসেম্বর) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে সর্বোচ্চসংখ্যক রোগী আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে- ৯৬ হাজার ৩৮৪ জন। পাশাপাশি, এইদিন দেশটিতে কোভিডে মৃত্যু হয়েছে ৫২ জনের।

একইদিন করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়-৯৬৮ জন এবং দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৩ হাজার ৭২১ জন।

এছাড়া, রোববার আরও যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ২৭ হাজার ৬৯৭, মৃত্যু ৯৬), তুরস্ক (নতুন আক্রান্ত ২০ হাজার ১৩৮, মৃত্যু ১৭৩), ইতালি (নতুন আক্রান্ত ২৪ হাজার ৮৮৩, মৃত্যু ৮১)।

রোববার বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৭ হাজার ৪৬৭ জন। এই সংখ্যা অবশ্য আগের দিন শনিবারের চেয়ে কম। ওইদিন করোনা থেকে সুস্থ হয়েছিলেন ৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন।

মহমারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৯৬৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ২ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৬৩৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ২০৩ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৮৮ হাজার ৪৩৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা