আন্তর্জাতিক

ডাইনোসরের ভ্রূণ আবিষ্কার করল চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীনে কমপক্ষে ৬৬ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ভ্রূণ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ভ্রূণটি নিখুঁতভাবে দক্ষিণ চীনের গাঞ্জোতে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ভ্রূণটি মুরগির মতো ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত ছিল। এটি একটি দাঁতহীন থেরোপড ডাইনোসর বা ওভিরাপ্টোরোসর বলে মনে করা হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘বেবি ইংলিয়াং’।

গবেষক ড. ফিওন ওয়াইসুম মা বলেছেন, ‘এটি ইতিহাসে পাওয়া সেরা ডাইনোসর ভ্রূণ। যেখানে আধুনিক পাখিদের মধ্যে এই ধরনের আচরণ প্রথম, যা তাদের ডাইনোসর পূর্বপুরুষদের মধ্যে বিকশিত হয়েছিল।’

আবিষ্কারটি গবেষকদের ডাইনোসর এবং আধুনিক পাখির মধ্যে যোগসূত্র সম্পর্কে আরও বেশি জানার সুযোগ করে দিয়েছে। জীবাশ্মটি দেখায় যে, ভ্রূণটি টাকিং নামে পরিচিত কুঁচকানো অবস্থানে ছিল। যা পাখিদের ডিম ফোটার কিছুক্ষণ আগে দেখা যায়।

ওভিরাপ্টোরোসরস অর্থ পালকযুক্ত ডাইনোসর। ধারণা করা হয়, ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে ৬৬ মিলিয়ন বছর আগে বর্তমান এশিয়া এবং উত্তর আমেরিকাতে বাস করতো।

শিশু ইংলিয়াং মাথা থেকে লেজ পর্যন্ত ১০.৬ ইঞ্চি (২৭ সেমি) লম্বা। এটি চীনের স্টোন নেচার হিস্ট্রি মিউজিয়ামে একটি ৬.৭ ইঞ্চি লম্বা ডিমের ভেতরে বিশ্রাম নিচ্ছে। ২০০০ সালে ডিমটি প্রথম উন্মোচিত হয়েছিল। এরপর ১০ বছরের জন্য এটিকে সংরক্ষণ করে রাখা হয়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা