আন্তর্জাতিক

ইউক্রেন আক্রমণের পরিকল্পনায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইউক্রেনে আক্রমণের জন্য পরিকল্পনা সাজিয়েছে রাশিয়া। দিন দিন দেশটির সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী। প্রতিবেশী দেশে হামলা চালাতে ১ লাখ ৭৫ হাজার সৈন্য সাজিয়েছে মস্কো সরকার।

শুক্রবার (৪ ডিসেম্বর) ঘটনাটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা নথির বরাতে এ খবর জানানো হয়েছে।

ওয়াশিংটন পোস্ট বলছে, আগামী বছরের শুরুর দিকে ইউক্রেনে আক্রমণ চালানোর পরিকল্পনা কষছে পুতিন সরকার। এখন পর্যন্ত ইউক্রেন সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে ৯০ হাজারের বেশি রুশ সেনা।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি বহুমুখী আক্রমণ হতে পারে। দুই দেশের সীমান্ত এলাকার চার স্থানে সৈন্য মোতায়েন করছে রুশ সরকার। যদিও মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই প্রতিবেদনের আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে ৯৪ হাজারের কাছাকাছি সেনা মোতায়েন করেছে মস্কো।

এদিকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ক্যাম্প ডেভিড সামরিক ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এই ইস্যুতে রাশিয়ার 'রেড লাইন' মানবেন না। মস্কো তার প্রতিবেশী দেশে যে আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছে তা 'অত্যন্ত দুরূহ' করে তুলবে বলে সতর্ক করেছেন তিনি।

বাইডেন বলেন, 'ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আগ্রাসন চালানো থেকে বিরত রাখতে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। তা বাস্তবায়ন সম্ভব হলে ব্যাপক ও অর্থপূর্ণভাবে রাশিয়-ইউক্রেন সংকট মেটানো সম্ভব।'

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা