আন্তর্জাতিক

বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করার কথা জানিয়েছে সৌদি আরব। গালফ নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবে না।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ওই বার্তায় বলা হয়, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ বাধ্যতামূলক।

সম্প্রতি আফ্রিকাতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর সৌদি আরবেও উত্তর আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা