আন্তর্জাতিক

শ্রীলঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ম অবমাননার আভিযোগে এক শ্রীলঙ্কান নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পাকিস্তানে। পুলিশের তথ্যমতে , উন্মত্ত জনতা পিটিয়ে মেরে ওই লোকের দেহে আগুন ধরিয়ে দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা। নিহত ব্যক্তির নাম প্রিয়ান্থা কুমারা। তিনি স্থানীয় একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরবর্তী শিয়ালকোট শহরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ইসলামী আয়াতযুক্ত একটি পোস্টার ছিঁড়েছিলেন ওই শ্রীলঙ্কান নাগরিক। এমন অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলেছে উন্মত্ত জনতা। পরে তার দেহে আগুন দেওয়া হয়।

এই ঘটনার জেরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটে বলেছেন, শিয়ালকোটে কারখানায় ভয়াবহ হামলা এবং শ্রীলঙ্কান ব্যবস্থাপককে জীবন্ত পুড়িয়ে হত্যা পাকিস্তানের জন্য একটি লজ্জার দিন। আমি নিজে তদন্তের তত্ত্বাবধান করছি যেন কোনো ভুল না হয়। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগীর ওপর একদল জনতা আক্রমণ করছে। এসময় তারা ধর্ম অবমাননাবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

আরেক ভিডিওতে দেখা যায়, তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এসময় ওই ব্যক্তির গাড়িও ভাঙচুর করা হয়। হামলাকারীদের কারও মধ্যেই পরিচয় গোপনের ইচ্ছা দেখা যায়নি, এমনকি কেউ কেউ জ্বলন্ত মরদেহের সঙ্গে সেলফিও তুলেছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওমর সায়িদ মালিক জানান, কারখানার কর্মীরাই প্রিয়ান্থাকে পিটিয়ে গুরুতম জখম করেন, যার ফলে তার মৃত্যু হয়। এসময় কারখানায় ভাঙচুর ও রাস্তা বন্ধ করে দেয় উন্মন্ত কর্মীরা। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

এদিকে, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে লঙ্কান গণমাধ্যম নিউজ ফার্স্ট জানিয়েছে, ঘটনায় দ্রুত ব্যবস্থাগ্রহণ ও সুবিচারের দাবি জানিয়েছে শ্রীলঙ্কা।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা