ছাত্রী
আন্তর্জাতিক

রাস্তায় গর্তে পড়লো ২ ছাত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলায় স্কুটার নিয়ে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রী গর্তে পরে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, পথে হুট করে রাস্তা ডেবে একটি বড় গর্ত তৈরি হলে পড়ে যায় তারা। পরে তাদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

প্রতিবেদনে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায়, এক ব্যক্তি লোহার মই নিয়ে ওই দুই ছাত্রীকে গর্ত থেকে উঠে আসতে সহযোগিতা করছেন। তাদের দুজনের গায়ে স্কুলের পোশাক পরা ছিল। গর্তের মধ্যে পড়ে ছিল স্কুটারটি। পরে ঘণ্টাখানেকের মধ্যে ওই গর্ত কাদাপানিতে ভরে যায়।

এক ছাত্রীর বাবা বলেন, উভয়েই এ ঘটনায় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে অবকাঠামোগুলো সবসময় সংস্কার করা দরকার। স্থানীয়রা আমার মেয়ে ও অন্য মেয়েটিকে উদ্ধার করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা