নিহত
আন্তর্জাতিক

ভারতে ৩ কৃষাণী ট্রাকচাপায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিতে আসা ৩ কৃষাণী বেপরোয়া গতির একটি ট্রাকচাপায় নিহত হয়েছেন। ঘটনার পরই ঘাতক ট্রাকচালক পলাতক।

গত প্রায় ১১ মাস ধরে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা।

এনডিটিভির এক প্রতিবেদনে এ বলা হয়েছে।

সেই বিক্ষোভে অংশ নিতে টিকরি এলাকায় গিয়েছিলেন পাঞ্জাবের বাসিন্দা ওই তিন কৃষাণী। বুধবার (২৭ অক্টোবর) বাড়ি ফেরার পথে তারা একটি রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলেন।

সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রোড ডিভাইডারের ওপর। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও এক নারীর। ঘাতক ট্রাকের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গেছে, নিহত ওই নারীরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। নিয়মিত টিকরি সীমানায় এসে তারা কৃষকদের অবস্থানে অংশ নিতেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা