আব্দাল্লাহ হামদক
আন্তর্জাতিক

মুক্তি পেলেন সুদানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক মুক্তি পেয়েছেন বলে তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। গত সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা তার বাড়ি ঘেরাওয়ের পর তাকে গৃহবন্দি করা হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখলের পর থেকেই তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। তারপরেই স্থানীয় সময় মঙ্গলবার হামদক এবং তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয়। হামদককে ক্ষমতাচ্যুত করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যে, তারা আর কোনো ধরনের সহায়তা দেবে না। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

এদিকে অবিলম্বে হামদককে মুক্তি দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা