মেজর জেনারেল মুহাম্মদ হোসেইন বাকেরি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পতন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের শক্তি খুব দ্রুত হ্রাস পাচ্ছে। যদিও মার্কিনি ও ইহুদিরা এখনও আগের মতোই হুমকি হিসেবে রয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুহাম্মদ হোসেইন বাকেরি এ কথা বলেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে মেজর জেনারেল বাকেরি এসব কথা বলেন।

তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জেনারেল বাকেরি বলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্র’ এবং তার আঞ্চলিক মিত্রদের পতন ও দুর্বলতার যুগ ইতোমধ্যে শুরু হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা হ্রাসের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে আফগানিস্তান থেকে পুরোপুরি এবং ইরাক ও সিরিয়ার আংশিক অংশ থেকে তাদের সেনা প্রত্যাহারের মাধ্যমে। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চল থেকে আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রবিরোধী সরঞ্জাম এবং নৌ সেনাদের সংখ্যা কমানো ক্ষমতা হ্রাসের নমুনা।

তবু জেনারেল বাকেরি সতর্ক করে দিয়ে বলেন, এসবের অর্থ এই নয় যে, হুমকি কমে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর কাছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন ভাবার সুযোগ নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা