আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে গুলিতে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি মসজিদে গুলি করে ১৮ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। দেশটির উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশে এই ঘটনা ঘটে। বন্দুকধারীরা মোটরবাইকে করে মসজিদের সামনে যায় এবং মসল্লিদেরকে গুলি করে হত্যা করে। স্থানীয় দুই বাসিন্দার বরাতে সোমবার (২৫ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এ কথা জানায়।

বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা সোমবার ভোর ৫টার দিকে উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজা-কুকা কমিউনিটিতে অবস্থিত ওই মসজিদটির পাশে পৌঁছায় এবং মসজিদের ভেতরে অবস্থানরতদের গুলি করে হত্যা করে।

আবদুল গনি হাসান রয়টার্সকে জানান, বন্দুকধারীরা ঘটনাস্থলে আসার পর সোজা মসজিদের দিকে যায় এবং সরাসরি নামাজরত মুসল্লিদের দিকে গুলিবর্ষণ শুরু করে। তাদের এই গুলিবর্ষণের হাত থেকে কেউই রেহাই পায়নি।

এসময় বন্দুকধারীরা ১০ জনেরও বেশি মানুষকে অপহরণ করে বলেও জানান হাসান। এছাড়া বেল্লো আয়ুবা নামে স্থানীয় আরেক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।’

এ বিষয়ে জানতে নাইজার প্রদেশের পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় রয়টার্স।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মতে, সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আইএস (ইসলামিক স্টেট) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১২ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা