ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্কের হুমকিতে জার্মানির উদ্বেগ

সাননিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আঙ্কারায় জার্মানির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। এ ঘটনায় সোমবার ( ২৫ অক্টোবর) উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি।

তুরস্কের বিরোধী নেতা ওসমান কাভালারকে সমর্থন করায় জার্মানি ছাড়াও আরও ৯ দেশের রাষ্ট্রদূতকে একই হুমকি দেওয়া হয়েছে। খবর এএফপির।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্ট সাংবাদিকদের বলেন, তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যে আমরা উদ্বিগ্ন ও বিস্মিত। বার্লিন অনুরূপ হুমকিপ্রাপ্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শে রয়েছে।

সিবার্ট বলেন, যদি এরদোগান কূটনীতিকদের বহিষ্কার করেন, তা ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার অনুকূল নয়।

কারাবন্দি কাভালাকে সমর্থন করে যৌথ বিবৃতি দেওয়ায় জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন এরদোগান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা