আন্তর্জাতিক

স্বাস্থ্য সরঞ্জামের কার্যকর ব্যবহারে শেষ হবে করোনা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, বিশ্বের দেশগুলো স্বাস্থ্য সরঞ্জাম কার্যকরভাবে ব্যবহার শুরু করলে করোনাভাইরাস মহামারি শেষ হবে। ২৪ অক্টোবর বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই কথা কলেন।

তিনি বলেছেন, ‘বিশ্ব যখন এই মহামারি শেষ করতে চাইবে, কেবলমাত্র তখনই এটি শেষ হবে। এটি আমাদের হাতে। আমাদের প্রয়োজনীয় সব স্বাস্থ্য সরঞ্জাম হাতে রয়েছে: কার্যকর জনস্বাস্থ্য সরঞ্জাম এবং কার্যকর মেডিকেল সরঞ্জাম।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, কিন্তু বিশ্ব সেসব সরঞ্জাম ভালোভাবে ব্যবহার করছে না। প্রতি সপ্তাহে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি নিয়ে এই মহামারির অবসান এখনও অনেক দূরে।

বিশ্বজুড়ে সমতার ভিত্তিতে ভ্যাকসিন বিতরণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেওয়া উদ্যোগ কোভ্যাক্স এবং আফ্রিকান ভ্যাকসিন অ্যাকুইজিশন ট্রাস্টের (এভিএটি) সঙ্গে টিকা নিয়ে আরও বেশি কাজ করতে জি-২০ সদস্য দেশগুলোর প্রতি আহŸান জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান।

একই দিন বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিনের ন্যায্য বিতরণ নিশ্চিতে প্রয়োজনীয় আরও ৮ বিলিয়ন মার্কিন ডলার অনুদান সংগ্রহের কাজে সহায়তা করতে জি-২০ দেশগুলোর প্রতি আহŸান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তিনি বলেন, অক্টোবরের শুরুর দিকে করোনাভাইরাসের ভ্যাকসিন বণ্টনে বৈশ্বিক কৌশল গ্রহণে তিনি ডব্লিউএইচও প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এতে চলতি বছরের শেষের আগেই বিশ্বের সব দেশের ৪০ শতাংশ এবং আগামী বছরের মাঝের দিকে ৭০ শতাংশ মানুষের জন্য ভ্যাকসিন সরবরাহে বিশ্বাসযোগ্য এবং সাশ্রয়ী পরিকল্পনা নেওয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা