নবজাতক
আন্তর্জাতিক

মেয়ে হওয়ায় নবজাতককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেয়ে হওয়ায় নবজাতককে বালিশচাপা দিয়ে হত্যা করলো বাবা। পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে বর্বরোচিত এ ঘটনা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

লাভলি সিংয়ের ইচ্ছা ছিল তার প্রথম সন্তান ছেলে হবে। কিন্তু সেই সাধ পূরণ হয়নি। ছেলের বদলে গত ১৯ অক্টোবর একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন ২১ বছর বয়সী এ নারী। কিন্তু সেটি মেনে নিতে পারেননি তিনি। আর তাই জন্মের একদিনের মাথায় নিজের সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন লাভলি। পুলিশের কাছে লাভলি সিং নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

জানা যায়, একবালপুর থানার নেতাজি সুভাষ নার্সিংহোমের বেডে বালিশচাপা দিয়ে নিজের কন্যাসন্তানকে হত্যা করেন লাভলি সিং।

বুধবার (২০ অক্টোবর) হাসপাতালের নার্স লাভলির কেবিনে গিয়ে দেখেন নবজাতক শিশুটি নড়াচড়া করছে না। অথচ জন্মের পরে সম্পূর্ণ সুস্থ ছিল সে। পাশে শুয়ে থাকা লাভলিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নীরব থাকেন। এরপরই ডেকে পাঠানো হয় পুলিশকে।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন লাভলি সিং। জানিয়েছেন, তিনি প্রথম সন্তান ছেলে চেয়েছিলেন। তা না হওয়াতেই এই কাণ্ড ঘটান।

হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, সদ্যোজাত সন্তানটি জন্মের সময় পুরোপুরি সুস্থ ছিল। পরের দিন নার্স কেবিনে গিয়ে দেখেন, সে আর শ্বাসপ্রশ্বাস নিচ্ছে না। এরপর দ্রুত চিকিৎসককে ডেকে আনা হয়। চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি আর বেঁচে নেই।

স্থানীয় সময় ভোর পাচঁটার দিকে লাভলির স্বামী চা খেতে বাইরে যান। তখনই সন্তানকে হত্যা করেন ওই নারী।

এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আপাতত নার্সিংহোমের কেবিনেই পুলিশি নজরদারিতে রয়েছেন লাভলি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা