আফগান নারী ভলিবল খেলোয়াড় মাহজুবিন হাকিমি
আন্তর্জাতিক

আফগান নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক নারী খেলোয়াড়ের শিরশ্ছেদ করেছে নতুন ক্ষমতায় আসা গোষ্ঠীটি। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ভলিবল খেলা ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। অক্টোবরের শুরুর দিকে রাজধানী কাবুলে গোষ্ঠীটি তার শিরশ্ছেদ করে।

বিষয়টি নিশ্চিত করেন আফগান নারী জাতীয় ভলিবল দলের অন্যতম কোচ সুরায়া আফজালি (ছদ্মনাম)।

তিনি বলেন, ঘটনার পর মাহজুবিনের পরিবারকে এ বিষয়ে মুখ না খোলার জন্য হুমকি দেন নতুন সরকারের সদস্যরা। ফলে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

আফগান সরকারের পতনের আগে মাহজুবিন কাবুল মিউনিলিপ্যালিটি ভলিবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন। তিনি ছিলেন ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়।

আফগান কোচ আরও জানান, গোষ্ঠীটি ক্ষমতা দখলের আগে তাদের মাত্র দুজন খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন। ফলে মাহজুবিনের মতো বাকিরা রয়ে গেছেন আফগানিস্তানেই। তাদের দিন কাটছে আতঙ্কে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা