বাবুল সুপ্রিয়
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভায় বিজেপির সংসদ সদস্য বাবুল সুপ্রিয় পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তিনি এই পদত্যাগ পত্র জমা দেন।

বাবুল সুপ্রিয় বিজেপির আসানসোলের সংসদ সদস্য হয়ে দুবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পান। তিনি বিজেপি ছেড়ে গত ১৮ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তখনই তিনি ঘোষণা দিয়েছিলেন, সংসদ সদস্য পদে পদত্যাগ করবেন।

এবারের রাজ্য বিধানসভার নির্বাচনের পর ৩১ জুলাই রাজনীতি ছাড়ার ঘোষণা দেন বাবুল সুপ্রিয়। তবে তিনি এ কথাও জানিয়ে দেন, তিনি রাজনীতি ছেড়ে দেশসেবা করবেন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি বাবুল সুপ্রিয়কে কলকাতার টালিগঞ্জ আসনে বিধায়ক পদে মনোনয়ন দেয়। তবে বাবুল হেরে যান তৃণমূল প্রার্থীর কাছে।

বিধানসভায় হারলেও তিনি তার আসানসোলের সংসদ সদস্য পদ ছাড়েননি। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হলে বাবুল সুপ্রিয় হারান তার মন্ত্রিত্ব। এরপরই বাবুল সুপ্রিয় মানসিকভাবে ভেঙে পড়েন।

বাবুল সুপ্রিয় এর আগে গত ৩১ জুলাই তার ফেসবুকে লেখেন, ‘চললাম। বিদায়!’
বাবুল সুপ্রিয় ২০১৪ সালে প্রথম বর্ধমানের আসানসোল আসনে সাংসদ হন। হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ২০১৯ সালে আবার তিনি সংসদ সদস্য হন আসানসোল আসনেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা