আন্তর্জাতিক

পদ হারাচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যায় জড়িত থাকার সন্দেহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে শনিবারই গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনের বলা হয়, ঘটনায় চার জন কৃষকসহ মোট আট জন নিহত হয়েছিল। এরপর থেকেই অজয় মিশ্রের পদত্যাগ দাবি করে আসছে বিরোধীরা। এদিকে লখিমপুরে নিহত কৃষকদের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রিয়াংকা গান্ধী।

এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করবেন কি না, সেই বিষয়ে কোনো কথা বলেনি বিজেপি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিন বিজেপি নেতা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, পুলিশ যদি লখিমপুর কাণ্ডে আশিসের জড়িত থাকার ঘটনার প্রমাণ দিতে পারে তাহলে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন।

তাদের বক্তব্য, লখিমপুর কাণ্ডের যেসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তার মধ্যে কোনোটাতেই আশিসকে দেখা যায়নি। তবে তাদের ইঙ্গিত, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে প্রমাণ সামনে এলে মন্ত্রিত্ব খোয়াতে হতে পারে অজয় মিশ্র টেনিকে।

লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্রকে সোমবার তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, এখনো পর্যন্ত এই ঘটনায় আশিস মিশ্রসহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশেষ তদন্ত কমিটির দায়িত্বে থাকা ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানিয়েছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস তদন্তে একটু সহযোগিতা করছেন না। সেই কারণেই তাকে আরো জেরার প্রয়োজন রয়েছে।

তার জন্যই আদালতের কাছে আশিসের পুলিশ হেফাজত চাওয়া হয়। প্রসঙ্গত, কৃষক আন্দোলন চলাকালীন গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা।

আন্দোলনরত কৃষকদের চলন্ত গাড়ির চাকায় পিষে মারা হয়। তাতে চার কৃষকের প্রাণ যায়। ঘটনার পর পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। সব মিলিয়ে মৃত্যু হয় আট জনের। আন্দোলনকারীদের অভিযোগ, যে গাড়ির চাকায় কৃষকদের পিষে মারা হয়েছিল, ঘটনার সময় তার চালকের আসনে ছিলেন আশিস।

এদিকে ফের লখিমপুরে যান প্রিয়াংকা গান্ধী। সেখানে মৃত কৃষকদের শেষ যাত্রায় অংশ নেন তিনি। এজন্য গোটা এলাকা বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা