আন্তর্জাতিক

ভারতে মন্ত্রীপুত্র আশিস গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশে লখিমপুর-কাণ্ডের পাঁচ দিন পর শনিবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আশিসের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, লখিমপুর খেরি-কাণ্ডে গ্রেফতার হওয়া আশিস মিশ্র মনুর বাবা অজয় মিশ্র। তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গ্রেফতারের আগে শনিবার দীর্ঘ সময় ধরে আশিসকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। করা হয় ৩২টি প্রশ্ন।

ভারতের পুলিশ সূত্রে খবর, পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে আশিসের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। পরে শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানায়, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই গ্রেফতার করা হয়েছে তাকে। রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে।

প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের সমাবেশে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিনই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আশিসের বাবা ও দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লখিমপুর খেরিতে ছিলেন না আশিস। তবে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া বক্তব্যে একাধিক অসঙ্গতি থাকায় ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগে আশিসকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা