জম্মু-কাশ্মীর
আন্তর্জাতিক

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে জঙ্গি হামলায় স্কুলের অধ্যক্ষসহ দুই শিক্ষক নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে হামলা চালায় কয়েকজন জঙ্গি। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

হামলায় ঠিক কতজন জঙ্গি অংশ নিয়েছে তা এখনও নিশ্চিত নয়। স্কুলের অধ্যক্ষ সুপ্রিন্দ্র কউর (৪৪) ও দীপক চাঁদ (৩৮) তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে জঙ্গিরা তাদের গুলিতে ঝাঁজরা করে দেয়।

ঘটনার পর দুজনকেই এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জঙ্গি হামলার খবর পেয়েই স্কুলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা। কিন্তু ততক্ষণে জঙ্গিরা স্কুল ছেড়ে বেরিয়ে যায়। এলাকায় তারা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

চলতি বছরে এখনও পর্যন্ত জঙ্গিদের হাতে জম্মু-কাশ্মীরে ২৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা