আন্তর্জাতিক

হর্নের বদলে ভারতে বাদ্যযন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গাড়ির হর্নের বদলে ঐতিহ্যবাহী ভারতীয় বাদ্যযন্ত্রের শব্দ ব্যবহার করতে যাচ্ছে দেশটি। এ নিয়ে একটি আইন পাসের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি।

তিনি জানান, শিগগিরিই এ সংক্রান্ত একটি আইন পাস করতে যাচ্ছেন তিনি। হর্নের বদলে বাঁশি, তবলা, বেহালা, মাউথ অর্গান আর হারমোনিয়ানের মতো যন্ত্রের শব্দ ব্যবহারের কথা ভাবছেন মন্ত্রী।

এমনকি অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দের বদলে মনোরম সুর নিয়ে ব্যবহার করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে ভারতের জাতীয় সম্প্রচার মাধ্যম অল ইন্ডিয়া রেডিওকে জানিয়েছেন নীতিন।

ভারতের ক্ষমতাসীন বিজেপির এই আইনপ্রণেতা বলেন, মন্ত্রীরা যখন সফর করে তখন ফুল ভলিউমে সাইরেনের শব্দ শুনে তার ‘বিরক্ত’ লাগে।

এ ব্যাপারে তিনি বলেন, আমি এই সাইরেনের আওয়াজ বন্ধ করতে চাই। অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়িকে যে সাইরেন ব্যবহার করা হয় তা আমি পর্যবেক্ষণ করছি।
সাইরেনের আওয়াজ কানের জন্য ক্ষতিকর বলেও জানান মন্ত্রী।

এদিকে, প্রস্তাবিত এই আইন পাস হলে তার কেমন প্রভাব পরতে পারে তা নিয়ে জোর জল্পনা শুরু করেছেন নেটিজেনরা।

এই আইন পাসের পর যানজট গানের কনসার্টে বদলে যাবে বলে মন্তব্য করেছেন অনেকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা