হত্যা
আন্তর্জাতিক

ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার সকালে পশ্চিমতীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী।

আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে ওই সংঘাতের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত ওই ফিলিস্তিনি যুবক চিকিৎসাধীন মারা যান।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী জেনিন শহরের ওই এলাকায় তাণ্ডব চালায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা