আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-চীনকে সংলাপে বসতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘বিশ্ব ক্রমেই বিভক্তির দিকে এগোচ্ছে। এর থেকে রেহাই পেতে হলে যুক্তরাষ্ট্র ও চীনকে সংলাপে বসতে হবে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব ক্রমেই দুটি ভিন্ন অর্থনীতি, বাণিজ্য, আর্থিক ও প্রযুক্তিগত নিয়মনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে দুটি স্বতন্ত্র পন্থায় বিভক্ত হয়ে পড়ছে। এমনকি দুটি পৃথক সামরিক ও ভূরাজনৈতিক কৌশলে বিভক্ত হয়ে পড়ছে পৃথিবী।

আন্তোনিও গুতেরেস বলেন, এই বিভক্তি স্নায়ুযুদ্ধের সময়ের মতো সংকট বয়ে আনবে। তাই বিশ্বাস পুনরুদ্ধার এবং আশা জাগাতে আমাদের মধ্যে সহযোগিতা থাকা দরকার। মহাসচিব বলেন, আমাদের সংলাপ দরকার। বোঝাপড়া দরকার। কারণ দুই শক্তির মধ্যে বিভাজন অগ্রাধিকারমূলক মূল প্রচেষ্টাকে পিছিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা শক্তি দিয়ে ক্ষমতা দখলের বিস্ফোরণ দেখছি। সামরিক অভ্যুত্থান ফিরে এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যের অভাব থাকায় এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা যাচ্ছে না।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ভূরাজনৈতিক বিভাজন আন্তর্জাতিক সহযোগিতা ব্যাহত করছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ক্ষমতাকে সীমিত করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা