আন্তর্জাতিক

স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা নতুন করে স্নায়ুযুদ্ধে জড়াতে চাই না। উদ্ভূত চ্যালেঞ্জের শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো দেশের সঙ্গে একযোগে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের প্রথম দিন দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর জাতিসংঘে এটি জো বাইডেনের প্রথম ভাষণ।

এএফপি এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন বলেন, আফগান যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কঠোর কূটনীতির এক নতুন যুগে প্রবেশ করেছে। যদি প্রয়োজন হয়, শক্তি প্রয়োগের প্রস্তুতি নেবে যুক্তরাষ্ট্র। তবে সামরিক শক্তি প্রয়োগ সর্বশেষ উপায় হিসাবে বিবেচিত হবে।

চীনের নাম উল্লেখ না করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কয়েক দশক ধরে চলমান অচলাবস্থার মতো বৈশ্বিক দ্বন্দ্বের যুগে ফিরে যেতে চায় না। তবে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতা করবে এবং জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্র ও বন্ধুদের পক্ষে দাঁড়াবে। দুর্বল দেশগুলোর ওপর প্রভাব বিস্তারকারী শক্তিশালী দেশগুলোর বলপ্রয়োগের চেষ্টার বিরোধিতা করবে।

জো বাইডেন বলেন, বলপ্রয়োগ, অর্থনৈতিক জবরদস্তি এবং বিভ্রান্তির মাধ্যমে অঞ্চলিক ভারসাম্য পরিবর্তনের প্রচেষ্টা চলছে; যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী কার্যকলাপের উদাহরণ। এ ধরনের প্রচেষ্টাকে আগ্রাসন হিসাবে ব্যাখ্যা করা উচিত।

তিনি আরও বলেন, যেহেতু আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা কোভিড, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা; মানবাধিকার রক্ষা-এসব চ্যালেঞ্জের নেতৃত্ব দিতে চাই। কিন্তু এটা আমরা একা করব না। আমাদের মিত্র এবং অংশীদারদের নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আর সময় নষ্ট করার সামর্থ্য রাখি না। আসুন কাজ শুরু করি। আসুন এখন আমাদের উন্নত ভবিষ্যৎ তৈরি করি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা