সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল
আন্তর্জাতিক

সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ কয়েকটি দেশের দ্বিমত পোষণ করায় নিউইয়র্কে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের এক শীর্ষ বৈঠক বাতিল হয়ে গেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব চেয়েছিলো পাকিস্তান।

ইসলামাবাদের দাবি, বিদ্রোহীগোষ্ঠীর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে নিয়ে আসাই নয়, আশরাফ ঘানির সরকারের কোনো প্রতিনিধি যাতে সার্কের বৈঠকে না থাকে।

এছাড়া ভারতসহ আরও কয়েকটি দেশ এতে দ্বিমত পোষণ করে। ফলে বৈঠক বাতিল হয়।

বিদ্রোহীগোষ্ঠী আফগানিস্তান দখল করার পর ভারত তাদের স্বীকৃতি দেয়নি। কাবুলের এই নতুন শাসন ব্যবস্থা এখনও বিশ্ব স্বীকৃতি পায়নি। ভারতের দাবি, যেহেতু তালেবানকে এখনও অনেক দেশ স্বীকৃতি দেয়নি, তাই এমন বৈঠকে তাদের প্রতিনিধিদের ডাকার কোনো গুরুত্ব নেই।

এদিকে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার প্রতীক্ষায় রয়েছেন। তালেবান সরকার আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে জাতিসংঘে দূত নিয়োগ দিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা