ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দ্রুতই স্কুলে ফিরবে আফগান মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মেয়েরা খুব তাড়াতাড়ি শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে যাচ্ছে। তালেবান সরকার ঘোষণা দিয়েছে, যত দ্রুত সম্ভব মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার অনুমতি দেওয়া হবে। এএফপির খবর।

দেশটির নারীদের কাজ ও পড়াশোনা থেকে বিরত রাখা নিয়ে নারী আন্দোলন এবং আন্তর্জাতিক ক্ষোভের মুখোমুখি হয় তালেবান সরকার। এরপরই মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নতুন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহুল্লহ মুজাহিদ মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে পুনরায় কার্যক্রম শুরু হবে।

তবে অনেক নারী নতুন সরকারের এই অঙ্গীকার নিয়ে সন্দিহান। তালেবানরা এর আগে নারী কর্মকর্তাদের কর্মক্ষেত্রে প্রবেশাধিকার কমিয়েছে। একইসঙ্গে শরিয়া আইনের ব্যাখ্যা দিয়ে নারীদের নিরাপত্তার জন্য বাসায় থাকতে বলেছে।

বার্তা সংস্থা এএফপি’কে এক নারী শিক্ষক বলেন, গতবারই এটি ঘটেছিল। আমাদের কাজে ফিরতে দেওয়ার কথা তারা তখনও বলেছিল। কিন্তু সেটা এখনো হচ্ছে না।

এদিকে কট্টরপন্থী শাসক গোষ্ঠী শুধুমাত্র পুরুষ নিয়ে গঠিত সরকারের বাকি মন্ত্রীদের নাম ঘোষণা করেছে। কাবুল দখলের কয়েক সপ্তাহ পর এ ধরণের ঘোষণায় বিশ্ব হতবাক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা