আন্তর্জাতিক

প্রতিমন্ত্রী নিয়োগ দিচ্ছে আফগান

সান নিউজ ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছে আফগানরা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ প্রতিমন্ত্রী নিয়োগের এ ঘোষণা দেন।

জানা যায়, এবারও কোনো নারীকে রাখা হয়নি এ তালিকায়। এর আগে মন্ত্রিপরিষদে কোনো নারী সদস্য না রাখায় দেশে-বিদেশে কঠোর সমালোচনায় পড়ে আফগান নেতৃত্ব। খবর আরব নিউজ।

এর আগে ৭ সেপ্টেম্বর মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী এবং মোল্লা আব্দুল গনি বারাদার ও সম্প্রতি দোহায় শান্তি আলোচনায় অংশ নেওয়া আব্দুল সালাম হানাফিকে তার ডেপুটি হিসেবে নিযুক্ত করে সরকার গঠন করে আফগান।

বিভিন্ন সংবাদমাধ্যমগুলোয় আফগানিস্তানের সরকার গঠন নিয়ে আলোচনার শুরুতে বলা হচ্ছিল— মোল্লা বারাদারই প্রধানমন্ত্রী হবেন।

আফগানিস্তানের ঘনিষ্ঠ হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানির নাম ঘোষণা করা হয়েছে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তালিকাভুক্ত সন্ত্রাসীদের একজন।

প্রধানমন্ত্রীর পদ পাওয়া হাসান আখুন্দ জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ও রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তার ডেপুটি আব্দুল সালাম হানাফিও জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় আছেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মোল্লা ইয়াকুব। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোল্লা হেদায়েত বদরি, বিচার মন্ত্রণালয় পেয়েছেন আব্দুল হাকিম ইসহাকজাই, তথ্যমন্ত্রী খায়রুল্লাহ সাইদ ওয়ালি খায়েরখোয়া।

আফগানিস্তানের সুপ্রিম কমান্ডার হিবাতুল্লাহ আখুনজাদা দায়িত্ব পাওয়া মন্ত্রীদের প্রতি দেশে ইসলামি শরিয়াহ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এ কারণেই মন্ত্রিপরিষদে কোনো নারী রাখা হয়নি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা