জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস
আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে দেশ দুটির মধ্যে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপনে তাদের প্রতি আহ্বানও জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন সামনে রেখে বার্তা সংস্থা এপির মুখোমুখি হন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সেখানে তিনি কথা বলেন বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। সাক্ষাৎকারে তিনি আলোচনা করেছেন- জলবায়ু সংকট, করোনা মহামারী আর তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও।

সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব অকপটেই বললেন, চীন-আমেরিকা সম্পর্কের শীতলতায় স্নায়ুযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ বেধে গেলে বিশ্বের জন্য সামাল দেওয়া কঠিন হবে। উদ্বেগ নিয়ে গুতেরেস বলেন, দুই দেশের বিরোধের জেরে বিভক্ত হয়ে পড়বে গোটা বিশ্বই।

তিনি বলেন, চীন আর যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এখন অকার্যকরই বলা যায়। বাণিজ্য-প্রযুক্তির মতো ইস্যুগুলোতে জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন। নয়তো দুই অর্থনীতির পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে যাবে বিশ্ব। এতে করে দুই দেশের সামরিক আর ভূরাজনৈতিক কৌশল আরও বিপজ্জনক হতে পারে। তাই যেকোনও মূল্যে এই স্নায়ুযুদ্ধ ঠেকাতে হবে।

মহামারী আর জলবায়ু সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য শীর্ষ ধনী দেশগুলোকে দায়ী করেন গুতেরেস। সবার জন্য টিকা নিশ্চিত করতে না পারার দায় দেন বড় অর্থনৈতিক শক্তিগুলোকে। তাগিদ দেন সমন্বিত পদক্ষেপের। এছাড়া তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

আফগান ইস্যুতে ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সম্পৃক্ত হলেই রাতারাতি কোনও পরিবর্তন চলে আসবে না। কোনও কোনও দেশের হাজার হাজার সেনা ছিল আফগানিস্তানে। তারা সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচও করেছে। এরপরও সমাধান হয়নি। এখন জাতিসংঘের মধ্যস্থতায় হঠাৎই একটি অংশগ্রহণমূলক সরকার গঠন হয়ে যাবে না। জাতিসংঘের ক্ষমতা সীমিত। আমাদের মূল দায়িত্ব আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়া।

সাক্ষাৎকারে অস্ট্রেলিয়াকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন দিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের চুক্তি আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন গুতেরেস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা