মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরারি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
আন্তর্জাতিক

ম্যাক্রোঁর দ্রুত সাক্ষাত চান বাইডেন

আন্তজার্তিক ডেস্ক: অষ্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে। এরই জেরে ফ্রান্সের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফরারি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্রুত বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার (১৯ সেপ্টেম্বর) ফ্রান্সের উৎকণ্ঠা কমানোর চেষ্টা করে বলেছেন, এটি উদ্বিগ্ন হওয়ার মতো কোনও চুক্তি নয় বিশেষ করে আমাদের ফরাসি বন্ধুদের তো নয়ই। তিনি আরও বলেন, ফ্রান্সের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যার গুরুত্ব অনেক।

ফরারি সরকারের মুখপাত্র গেব্রিয়েল আতাল বলেছেন, বাইডেন ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলার অনুরোধ জানি য়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে উভয়ের কথা হবে বলে তিনি জানান।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি হয়। এইউকেইউএস নামে এই চুক্তির অধীনে অষ্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করবে ওই দুই দেশ।

কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের সাবমেরিন সংশ্লিষ্ট চুক্তি হয়েছিল। যার আর্থিক মূল্য ৪ হাজার কোটি মার্কিন ডলার। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অষ্ট্রেলিয়ার চুক্তি হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। এ ছাড়া দুই দেশের সঙ্গে অষ্ট্রেলিয়ার নতুন এই চুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্সকে বিষয়টি জানানো হয়। এ প্রেক্ষিতে ফ্রান্স অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা