জাতীয়

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন তারা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, শক্তি ও অর্থবিষয়ক গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে (জিসিআরজি) যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আরও পড়ুন: অপুর সঙ্গে ডিনারের সুযোগ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতার মধ্যে ১২ মিনিট ধরে চলা আলোচনার সময় তিনি (শেখ হাসিনা) জিসিআরজিতে যোগদানের আমন্ত্রণ অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্ল্যাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

একই প্ল্যাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুন: মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে পিয়া বিপাশা

অন্য নেতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে এই গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী। গ্রুপটির উদ্দেশ্য পূরণে উচ্চ পর্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান।

করোনা মহামারির পর চলমান ইউক্রেন যুদ্ধ খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ২৪ ঘন্টা পর অপহৃত ব‌্যবসায়ী‌কে উদ্ধার

বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখতে জাতিসংঘ মহাসচিবের আহ্বানে সাড়া দিতে তার প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

আরও পড়ুন: দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা হেয় করার শামিল

জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন প্রতিনিধি মনোনীত করার অনুরোধ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা