আন্তর্জাতিক

আফগানে জঙ্গি ঠেকাতেই জাতিসংঘে চুক্তি পাস

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আবারো উদ্বেগ প্রকাশ করেছে ভারত, তারা আশঙ্কা করছে আফগান মাটিতে পাকিস্তানি ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই- তাইয়েবা এবং জশ-ই মোহাম্মাদ নিজেদের সংগটিত করে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

গত মাসে ভারতের ইউএনএসসি প্রেসিডেন্সি চলাকালীন সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চুক্তি ২৫৯৩ পাশ করা হয়। এই চুক্তির আওতায় আফগানিস্তানকে কোনভাবেই অন্য দেশকে আক্রমণ, হুমকি এবং অর্থ দিয়ে কোন জঙ্গিগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়া যাবে না।

একটি স্কুলের সম্মেলন সভায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ শ্রিংলা বলেন, ইউএনএসসিয়ার ২৫৯৩ পরিষ্কারভাবে দাবি জানায় যে, আফগান অঞ্চলকে কোনভাবেই কোন জঙ্গি গোষ্ঠীকে আশ্রয়, প্রশিক্ষণ, পরিকল্পনা অথবা অর্থ দিয়ে সহায়তা করতে ব্যবহার করা যাবে না। এই চুক্তি আফগানিস্তান থেকে আফগান নাগরিক এবং অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করতে পারবে বলে আশা করা হচ্ছে।

আফগানিস্তানে মানবিক পরিস্থিতির ওপর জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, জাতিসংঘ আফগান সংকটে যে ভূমিকা পালন করছে তাতে ‘সেন্ট্রাল রোল’ বা কেন্দ্রীয় ভূমিকায় সমর্থন থাকবে ভারতের।

আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে জয়শঙ্কর বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে, ভয়াবহ এক পরিস্থিতির মুখে অতীতের মতোই আফগান জনগণের পাশে থাকতে আগ্রহী ভারত। এর দু’দিন আগে জয়শঙ্কর সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সেখানে আফগান সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন ২৫৯৩ এর গুরুত্ব তুলে ধরেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা