আন্তর্জাতিক

প্রতিদিন ৭৭ জন ধর্ষিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রতিদিন গড়ে অন্তত ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটে এবং একই সময়ে খুন হন কমপক্ষে ৮০ জন। গত বছরের প্রত্যেক দিনের খুন এবং ধর্ষণের এই পরিসংখ্যান বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করেছে ভারতের জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২০ সালে ভারতে দৈনিক গড়ে ৮০ জন খুন হয়েছেন। আর পুরো বছরে খুনের এই সংখ্যা ২৯ হাজার ১৯৩ জন। দেশটিতে খুন এবং ধর্ষণের শীর্ষে আছে উত্তরপ্রদেশ।

তবে গত বছরের এই সংখ্যা তার আগের বছরের তুলনায় মাত্র ১ শতাংশ বেশি। ২০১৯ সালে ভারতে মোট ২৮ হাজার ৯১৫টি খুনের ঘটনা ঘটে এবং দৈনিক খুন হন ৭৯ জন।

এনসিআরবি বলছে, দেশটির রাজ্যগুলোর মধ্যে গত বছরে খুনের শীর্ষে আছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে ৩ হাজার ৭৭৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এরপরই বিহার (৩ হাজার ১৫০ জন), মহারাষ্ট্র (২ হাজার ১৬৩ জন), মধ্যপ্রদেশ (২ হাজার ১০১ জন) এবং পশ্চিমবঙ্গে এক হাজার ৯৪৮ জনের খুনের তথ্য রেকর্ড করেছে এনসিআরবি।

রাজধানী নয়াদিল্লিতে গত বছর খুন হয়েছেন ৪৭২ জন বলে ওই পরিসংখ্যানে জানানো হয়েছে। গত বছর ভারতে প্রত্যেকদিন গড়ে ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর দেশটিতে ওই বছর মোট ধর্ষণের ঘটনা রেকর্ড হয়েছে ২৮ হাজার ৪৬টি।

এনসিআরবির পরিসংখ্যান বলছে, ২০২০ সালে দেশটিতে নারীদের বিরুদ্ধে ৩৭ লাখ ১ হাজার ৫০৩টি অপরাধের রেকর্ড হয়েছে; যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ কম। ২০১৯ সালে দেশটিতে নারীদের বিরুদ্ধে ৪ লাখ ৫ হাজার ৩২৬টি অপরাধের রেকর্ড হয়।

২০২০ সালে নারীদের বিরুদ্ধে অপরাধের মোট ঘটনার মধ্যে ২৮ হাজার ৪৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের এসব ঘটনায় ভুক্তভোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ১৫৩ জন।

এনসিআরবির তথ্য অনুযায়ী, গত বছর ভারতের রাজস্থানে সবচেয়ে বেশি ৫ হাজার ৩১০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপরই ২ হাজার ৭৬৯টি ধর্ষণের ঘটনা নিয়ে দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। একই সময়ে মধ্যপ্রদেশে ২ হাজার ৩৩৯টি এবং মহারাষ্ট্রে ২ হাজার ৬১টি ধর্ষণের ঘটনা রেকর্ড হয়েছে।

গত বছর ভারতে প্রতি এক লাখ নারীর মধ্যে ৫৬ দশমিক ৫ জন অপরাধের শিকার হয়েছেন; যা তার আগের বছরের ৬২ দশমিক ৩ শতাংশের তুলনায় কিছুটা কম। ২০২০ সালে ভারতে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মধ্যে সর্বোচ্চ এক লাখ ১১ হাজার ৫৪৯টি ঘটনার সঙ্গে স্বামী অথবা আত্মীয় স্বজনদের নিপীড়নের রেকর্ড হয়েছে। একই বছরে ৬২ হাজার ৩০০টি অপহরণের ঘটনা ঘটেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা