আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহত ৩, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশের লুশিয়ান কাউন্টিতে ৬ মাত্রার এক ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু ও ৬০ জনের আহতের খবর পাওয়া গেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ৪টার পর সিচুয়ান প্রদেশের লুশিয়ান কাউন্টিতে স্থানীয় সময় এ ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ঘর-বাড়ি ধসে পড়েছে। এছাড়া আরও বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, ভূমিকম্পে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে প্রায় ৬২ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

প্রসঙ্গত, চীনের পাহাড়ি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায়ই আঘাত হানে ভূমিকম্প। এর আগে ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮৭ হাজার মানুষ নিহত হন বা নিখোঁজ হন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা